পুলিশকে কর্তব্যপালনে পেশাদারীত্বের পরিচয় দিতে হবে-আইজিপি
জাতীয়, নীড় পাতা, রাজশাহীর খবর ৭:০৩ AM
মুক্ত চেতনা, মিজানুর রহমান বিপ্লব, চারঘাট প্রতিনিধি :: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, কর্তব্য পালনে পুলিশকে পেশাদারীত্বের পরিচয় দিয়ে জনগনের প্রকৃত সেবক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মানবাধিকার লংঘিত হয় এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কর্ম থেকে আপনাদের সকলকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনারা অকুতভয় চিত্ত্বে দায়িত্ব পালনের পাশাপাশি আপনাদের দৃশ্যমান বিচ্যুতির বিরুদ্ধে সর্বদা কঠোর সংযোম ও সজাগ দৃষ্টি ভঙ্গি বজায় রাখবেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় পুলিশ সার্জেন্ট ২০১১ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত নবীন পুলিশ সদস্যদের উদ্যেশ্যে তিনি আরও বলেন, আপনাদের কর্তব্য কর্মে তারুণ্য ও মেধার সমন্বয় ঘটাতে হবে। নিরাপদ ও গতিশীল সড়ক গড়ার লক্ষ্যে ট্রাফিক আইনের সুষ্ঠু প্রয়োগ, চলাচল অনুপযোগী যানবাহন ও অবৈধ ড্রাইভারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, সময়ের পরিক্রমায় নতুন বছর পদার্পনের মূহুর্তে বাংলাদেশ পুলিশের গৌরবের মুকুটে যুক্ত হয়েছে কয়েকটি নতুন পালক। সরকার সম্প্রতি ইন্সপেক্টর পদকে প্রথম শ্রেণী এবং সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর পদকে ২য় শ্রেণীতে উন্নীত করেছে। একই সাথে পুলিশের গ্রেড-১ পদের সংখ্যা বৃদ্ধি এবং ঝুঁকিভাতার পরিধি ও পরিমাণ বৃদ্ধির ঘোষণাও দিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রয়োজন পূর্ণ হয়েছে। আমাদের সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়নতা ও পেশাদারীত্বের মাধ্যমেই আমাদের প্রতি প্রদর্শিত এই অভূতপূর্ব সহানুভূতির স্বার্থকতা প্রমাণ করতে হবে।
৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে ২৮৮ জন শিক্ষানবীশ সার্জেন্ট এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সার্জেন্টদের মাঝে প্রধান অতিথি পদক বিতরণ করেন। সোহেলরানা অশ্ব চালনা, দেলোয়ার হোসেন মাসকেট্রি, আশরাফুল ইসলাম পিটি, আঃ আলীম ড্রিল, আশরাফুল ইসলাম আইন বিষয়ে এবং আব্দুল আলীম সকল বিষয়ে শ্রেষ্ঠত্বকারী পদক পান। সমাপনী কুচকাওয়াজে পুলিশ বিভাগের রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং একাডেমির প্রিন্সিপ্যাল মুহম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।