বকশীগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ কালে যুবক গ্রেফতার

মুক্ত চেতনা, গোলাম রাববানী নাদিম. বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :: গত ১০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে কলেজ থেকে ফেরার পথে বকশীগঞ্জ-জামালপুর সড়কে পাখিমারা নামক স্থানে সিএনজি থামিয়ে এক কলেজ ছাত্রীকে জোড় পুর্বক অপহরণ করার সময় রফিকুল (২৫) নামের এক বখাটে যুবক গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজের ১ম বর্ষের এক ছাত্রী কলেজ থেকে ফেরার পথে পাখিমারা নামক স্থানে আসা মাত্রই বখাটে রফিকুল জোড়পূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছাত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী টের পেয়ে সিএনজিটিকে ধাওয়া করে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং বখাটে রফিকুলকে আটক করে পুলিশে সোর্পদ করে। বখাটে রফিকুল উপজেলার গোয়ালগাও গ্রামের ইদ্রির আলীর পুত্র। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে।

Posted by HBNtv.com on ৬:৩৪ AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 মন্তব্য(গুলি) for �বকশীগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ কালে যুবক গ্রেফতার�

Leave comment

Dhaka

dailyvid

FLICKR PHOTO STREAM

2010 BlogNews Magazine. All Rights Reserved. - Designed by SimplexDesign