চারঘাটে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে র্যালী
জাতীয়, রাজশাহীর খবর ৬:০২ AM
মুক্ত চেতনা, মিজানুর রহমান বিপ্লব, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :: স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের আমীর গোলাম আজম গ্রেফতার হওয়ায় গতকাল বুধবার থানা আ”লীগের উদ্যেগে উপজেলা আ”লীগ কার্যালয়ে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। জামায়াতের আমীর গোলাম আজম গ্রেফতার ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে ফাঁসীর দাবীতে থানা আ’লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সংসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি র্যালী চারঘাট বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আ”লীগ কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন, থানা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আ’লীগের সদস্য মোস্তফা আলী, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, পৌর আ’লীগের সাঃ সম্পাদক অধ্যাপক সাহাজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাস ও সাইফুল প্রমুখ। বক্তারা বলেন, সারা দেশ ব্যাপী যুদ্ধাপরাধীদের আন্দোলনের অংশ হিসাবে তৃণমূল পর্যায়ে বিচারের দাবী তরান্বীত করার মাধ্যমে গোলাম আজম সহ অন্যান্যদের ফাঁসীর দাবী জানান।