ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি ছলনাময়ী

undefinedমুক্ত চেতনা ডেস্ক :: জীবনসঙ্গীর প্রতি নারীদের বেশি বিশ্বাসী ও অনুগত বলে ধারণা করা হলেও সে ধারণাকে ভুল প্রমাণ করেছেন ব্রিটেনের একদল গবেষক। তাদের মতে, ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি ছলনাময়ী। ৩ হাজার নারী-পুরুষের ওপর গবেষণাটি পরিচালনা করেছে ব্রিটেনের ঘটকালি প্রতিষ্ঠান ‘কফি এন্ড কোম্পানি’। গবেষণাটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে ব্রিটেনের ‘দ্য সান’। গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচ জনে একজন (২০ শতাংশ) নারী জানিয়েছেন, তারা যদি অন্য কোন পুরুষের প্রতি অনুরক্ত হন তবে অবশ্যই তার সঙ্গে সম্পর্কে জড়াবেন। অন্যদিকে, এক্ষেত্রে মাত্র ৯ শতাংশ পুরুষ তার সঙ্গিনীর সাথে প্রতারণা করবে বলে জানিয়েছেন। গবেষণায় আরো দেখা গেছে, ৩৫ থেকে ৪০ বছর বয়স্ক নারীরাই বেশি প্রতারণা করে। তাদের মধ্যে অনেকেই সন্তানহীনা যারা মাতৃত্বের স্বাদ পেতে অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়ায়।‘কফি এন্ড কোম্পানি’র প্রধান লরেইন এ্যাডামস বলেছেন, “কখনো কখনো বিবাহিত নারীর মাতৃত্বের বাসনা নৈতিক মূল্যবোধ ছাপিয়ে যায়।”এছাড়া, গবেষণা অনুযায়ী, ১৫ শতাংশ পুরুষ প্রতারণা করেছে এমন স্ত্রী বা প্রেমিকাকে ক্ষমা করবে। অন্যদিকে, ১২ শতাংশ নারী তার সঙ্গীকে ক্ষমা করবে বলে জানিয়েছেন। জরিপ অনুযায়ী, প্রায় এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ অবিবাহিত নারী কোন বিবাহিত পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে রাজি আছে বা এমন কারো সাথে দীর্ঘকালীন সম্পর্ক রাখতেও আপত্তি নেই।অন্যদিকে, মাত্র ১২ শতাংশ অবিবাহিত পুরুষ কোন বিবাহিত নারীর সাথে শারিরীক সম্পর্কে জড়ানোর চেষ্টা করবে বলে জানিয়েছে বা এমন একজনের সাথে দীর্ঘকালীন সম্পর্ক রাখতে রাজি আছে।

Posted by HBNtv.com on ৬:২৫ AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 মন্তব্য(গুলি) for �ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি ছলনাময়ী�

Leave comment

Dhaka

dailyvid

FLICKR PHOTO STREAM

2010 BlogNews Magazine. All Rights Reserved. - Designed by SimplexDesign