প্রভা আবার বিনোদন জগতে সক্রিয় হচ্ছেন
Posted by HBNtv.com
বিনোদন
৮:১৬ AM
মুক্ত চেতনা, বিনোদন ডেস্ক :: মুক্ত বিহঙ্গের মতো উড়ছেন আলোচিত-সমালোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মাঝখানে টানা প্রায় এক বছর গৃহবন্দি জীবনযাপনের পর সমপ্রতি নতুন স্বামীর হাত ধরে পাখা মেললেন তিনি। ২০১১ সালের ১৯শে ডিসেম্বর মাহমুদ শান্তর সঙ্গে বিয়ের পর নতুন করে নিজেকে গুছিয়ে তুলছেন। গেল সপ্তাহে স্বামী, পরিবারের সব সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে শরীয়তপুরে গিয়েছেন তিনি। উদ্দেশ্য, ছোটখাটো বনভোজন কিংবা হানিমুন! প্রভা জানান, ৭ই জানুয়ারি শনিবার সারাটা দিন আমরা পদ্মার বুকে নৌকা নিয়ে ঘুরেছি। এর ফাঁকে খাওয়া-দাওয়া আর হই-হুল্লোড় তো ছিলই। অনেক দিন পর এমন আয়োজনে আমরা সবাই খুব খুশি। বিশেষ করে আমার কাছে মনে হয়েছে অনেকদিন পর পুরো আকাশটা একসঙ্গে দেখেছি, ঘ্রাণ নিয়েছি শুদ্ধ বাতাসের। নদীর বুকে নৌকায় বসে নিজেকে পাখির মতো স্বাধীন-সুখী মনে হয়েছে।এদিকে পদ্মার বুক থেকে ফিরে এসে আবারও যোগ দিয়েছেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের স্নাতক শ্রেণীর ছাত্রী প্রভা। প্রভা জানান, চলতি বছরেই নিজের ডিজাইনিং নিয়ে একটা এক্সিবিশন করার প্রস্তুতি নিচ্ছেন। শুধু তাই নয়, বিয়ের পর খুব শিগগিরি আবারও নাটকে ফেরার সম্ভাবনার ইঙ্গিত মিলেছে বিভিন্ন সূত্র থেকে। জানা যায়, এরই মধ্যে তিনি কোমর বেঁধে গ্ল্যামার ভূবনে নামার প্রস্তুতি নিচ্ছেন। তাই এরই মধ্যে যোগাযোগ শুরু করেছেন বিভিন্ন নির্মাতার সঙ্গে। এর মধ্যে দু’-একজন নির্মাতার শুটিং লোকেশনেও দেখা গেছে নতজানু প্রভাকে। আরও জানা যায়, আবারও মিডিয়ায় ফেরার জন্য উদগ্রীব প্রভার পক্ষে রয়েছেন তার স্বামী এবং সাবেক প্রেমিক মাহমুদ শান্ত। তবে এখনও মিডিয়ায় ফেরার বিষয়ে সবুজ সংকেত মিলেনি প্রভার বাবা-মা’র পক্ষ থেকে। তাতে কি? ব্যক্তিজীবনে অনেকটা ডেসপারেড প্রভা বাবা-মাকে তোয়াক্কা না করে আবারও ফিরবেন গ্ল্যামার ওয়ার্ল্ডে- এমনটাই মনে করছেন অনেকে। উল্লেখ্য, একটি বিশ্বস্ত সূত্র জানায়, নতুন স্বামী মাহমুদ শান্ত প্রভার সাবেক প্রেমিক-স্বামী রাজীব এবং অপূর্বর অনেক আগে থেকেই ভালবেসে আসছিলেন। সে সময় রাজীব-অপূর্বর ধারাবাহিক আকাশছোঁয়া প্রেমের উত্তাপে মাহমুদ শান্ত প্রভার কাছে অবহেলিত থাকলেও, এখন তার পুরোটা পৃথিবী শান্তকে ঘিরেই। তাইতো প্রভার নিকটাত্মীয় এবং সাবেক সহকর্মীদের অস্ফুট সুরে বলতে শোনা যায়- বাস্তবতা বড্ড বিচিত্র এবং নির্মম। যেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন প্রভা। যদিও সেই তিক্ত-নির্মম অভিজ্ঞতা থেকে প্রভা ঠিক কতটা শিক্ষা নিয়েছেন কিংবা নেবেন- সেটাই এখন দেখার বিষয়।

Posted by HBNtv.com
on ৮:১৬ AM.
Filed under
বিনোদন
.
You can follow any responses to this entry through the
RSS 2.0